রাজশাহীর বাঘা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ।
বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলাম শান্ত বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. বাদশার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে রাজশাহীর বাঘা থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে বেলপুকুর থানা পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।