নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সদর ফিডারে আগামীকাল শুক্রবার  (৩০ অক্টোবর )  চার ঘণ্টা  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুধুমাত্র  উপজেলা  সদর ফিডারে সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত এ  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক  (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) মহাইমিনুল ইসলাম বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  এসব তথ্য জানিয়েছেন।

নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত মডেল মসজিদের ট্রান্সফরমার বৈদ্যুতিক গোলযোগের কারণে নষ্ট হয়ে যায়। সেখানে এক ফেজে  পিটি (পোটেনশিয়াল ট্রান্সফরমার) পরির্বতনের জন্য সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত সদর ফিডারটি বন্ধ থাকবে৷

মহাইমিনুল ইসলাম বলেন, কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য তিনি গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন।