রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে মো. মামুনুর রশিদ ওরফে আবুল (৪৯) এবং বহরমপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে মো. আনোয়ার হোসেন সেন্টু (৪০)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, মাদক সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।