বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুমূর্ষু রোগীদের আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ এর সার্বিক নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তার পাশে ও ফাঁকা স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি এসব এলাকায় ঝোপঝাড় ও আবর্জনা পরিস্কার করা হয়। 

এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ বিশ্বাস, যুগ্ম আহবায়ক মোহাঃ শরিফুল ইসলাম শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাঃ মুসলিম উদ্দিনসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।