রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা হয়েছে। এ সময়ে পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত, তদন্তাধীন মামলার আসামি ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ মোট ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাজশাহী রেঞ্জের গত ২৪ ঘণ্টার অপরাধসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুনের একটি, দস্যুতার দুটি, চুরির দুটি, নারী ও শিশু নির্যাতনের দুটি এবং অন্যান্য ধারায় ৪৪টি মামলা হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা ৫১। এ সময়ে পাঁচটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানামূলে ৩২ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলায় ৬৯ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন রয়েছেন।
এ ছাড়া অভিযানে ৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৪৩৪টি ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১৯০ লিটার দেশীয় মদ, ৬০ বোতল কাশির সিরাপ ও ১০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ও উদ্ধারসহ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেবাপ্রাপ্তির সংখ্যা ৯৯৪ এবং চলতি মাসে এ সংখ্যা ২৫ হাজার ১০৭।