সীতাকুন্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রয়েল গেইটে আগে গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শাপলা যানবাহন খাড়া বাসের পিছনে স্বজোরে লরী ধাক্কা দিলে সড়কের পাশে টুকরো গাছের উপর বসে থাকা বাস ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।  

নিহত যাত্রীদের কোন পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা কিং অব কনভেনশন হলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত আনুমানিক দুইটার সময় লরী ধাক্কায় ৫ জায়গায় নিহত। আহত হয়েছেন ৬ জন

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোনার মদন সীবাশ্রম এলাকায়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।

এ সময় ঢাকাগামী একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সুত্রপাত আনুমানিক রাত ২টার দিকে একটি যাত্রীবাহী বাস হঠাৎ নষ্ট হওয়ার কারণে বাসে থাকা কয়েকজন যাত্রী বাস থেকে নেমে রাস্তার পাশে থাকা একটি গাছে বসে কথা বলছেন! অন্যদিকে বাস মেরামতের কাজ চলছে। এমন সময় ঘাতক লরী সজোড়ে ধাক্কায় চারজন যাত্রী নিহত। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে