চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মীর ব্রীক্স পাহাড় কেটে সাবাড় করেছে।এলাকায় প্রাকৃতিক পাহাড় কেটে তাণ্ডব চালাচ্ছে 'মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ' নামের একটি ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ আইন ও পাহাড় কাটা সংক্রান্ত কঠোর বিধিনিষেধ তোয়াক্কা না করে দিন-রাত সমান তালে পাহাড়ের পাদদেশ ও মূল অংশ কেটে উজাড় করা হচ্ছে মীর ব্রীক্স।
স্থানীয়দের অভিযোগ রয়েছে, এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে পাহাড়ের বিশাল অংশ নিধন চলাচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে ভূমিধস হয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "চোখের সামনে এভাবে নির্বিচারে পাহাড় কেটে পণ্য হিসেবে ইট বানিয়ে মার্কেটিং করছে এবং বাহিরে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পাহাড় কেটে সমতল করে ফেলা হচ্ছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। বৃষ্টি হলে পাহাড় ধসে বড় ধরনের দুর্ঘটনার সম্ভব না থাকে ।
পরিবেশবাদীদের মতে, অনুমোদন ছাড়া পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে।
এ ব্যাপারে মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের এডমিন ইলিয়াস জানান সাংবাদিক প্রশাসন ও পরিবেশ মেয়নেজ করে পাহাড় কাটা চলছে। মীর ব্রীক্স এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ জানান মীর ব্রীক্স কে নোটিশ করা হয়েছে আইনি ব্যবস্থা পক্রিয়াদিন। এলাকাবাসী দাবি অবিলম্বে পাহাড় কাটা বন্ধ এবং দায়ী মীর ব্রীক্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই দিকে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী জানান। মীর ব্রীক্স পাহাড় কাটা বিষয়ে এখন জানলাম খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।