নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৫ হাজার ৭০০ জন কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ সহায়তা। সরকারের এই উদ্যোগে খুশি কৃষক।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। নির্বাচিত একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি উন্নত জাতের সরিষা বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার পাবেন বিনামূল্যে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, চলতি মৌসুমে ৪ হাজার ২৩৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমা
নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা তার। দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।