সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশসংবাদ
সফরকালে তিন বাহিনীর প্রধান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতীয়
আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক