চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন বন্ধ এবং উপকূলীয় বেড়িবাঁধ রক্ষার দাবিতে সমুদ্র উপকূলবর্তী এলাকাবাসীর এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত সংলগ্ন আকিলপুর এলাকায় "আকিলপুরের সর্বস্তরের জনসাধারণ"-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় উপকূলীয় এলাকার শত শত বাসিন্দা ব্যানার হাতে অংশ নিয়ে বালু দস্যুদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুরাদপুর থেকে ফৌজদারহাট সাঙ্গু পর্যন্ত সমুদ্র উপকূল থেকে প্রতিদিন ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ফলে স্থানীয়দের বসতবাড়ি, আবাদি জমি এবং সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। 

এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হতে পারে। এতে স্থানীয় বাসিন্দাদের ভিটেমাটি সমুদ্রের প্রবল স্রোতে বিলীন হয়ে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।

বক্তারা আরও বলেন, নিজেদের শেষ সম্বল ভিটেমাটি ও উপকূলীয় সম্পদ রক্ষায় অবিলম্বে সব ধরনের অবৈধ ও বৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তারা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জরুরি হস্তক্ষেপ দাবি করেন। অবৈধ ও বৈধ বালু উত্তোলন নিয়ে সীতাকুণ্ড উপজেলা কয়েক টি হত্যা কান্ড সহ, রক্তাক্ত ঘটনা ঘটেছে।ইতি মধ্যে বাড়বকুণ্ড বালু উত্তোলন নিয়ে ৩টি হত্যা কান্ড ঘটনা ঘটেছে।

 চট্টগ্রাম বন্দর,বি আই ডাব্লিউ টিএ,টিসি, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই সমুদ্র উপকূলবর্তী থেকে বালু উত্তোলন অনুমোদন দিয়ে থাকে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি ইউসুফ আজাদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কাসেম, ছালাদার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন। এছাড়াও প্রতিবাদ সভায় ইয়াছিন আরাফাত, রেজাউল করিম, মোহাম্মদ হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলে,মোহাম্মদ আবুল কাসেম ইউনিয়ন বিএনপির  সেচ্ছাসেবক দলের আহ্বায়ক,মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন জনার বাবা জামে মসজিদের খতিব,মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন ছালাদার জামে মসজিদের খতিব,আর উপস্থিত ছিলেন ইয়াছিন আরাফাত ,রেজাউল করিম ,মোহাম্মদ হাসান, রুবেল, ইমাম হাসান, শাহিন, নুরুল আলম রনি, তুহিন, রুমান, নাজিম, নুর উদদীন