জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের স্বার্থ সবার আগে চিন্তা করতে হবে, কারণ কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।

​শুক্রবার (১৩  নভেম্বর) ভেম্নভেমনভেনভন বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকায় নাটোর সুগার মিলস কেইন ক্যারিয়ার চত্বরে ২০২৬-২০২৭ মৌসুমের ৪৩তম আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​হুইপ দুলু আরও বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী কৃষিবান্ধব। কৃষকদের সুরক্ষায় এবং সুগার মিলের সঙ্গে জড়িতদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় সচেষ্ট রয়েছেন। সুগার মিলের সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যরা সব ধরনের সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি আখের ন্যায্যমূল্য বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোরের রুটিন দায়িত্বে থাকা জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর সুগার মিলের পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় আখ চাষীরা।