জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ১৭৫ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রায়হান হোসেন উত্তর পেচুলিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

অভিযানকালে তার হেফাজত থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করা হয়।

এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।