চট্টগ্রামের সীতাকুণ্ডে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম বিএসসি। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফজলুল করিম চৌধুরী, যুবাইদিয়া ইসলামী মাদ্রাসার অধ্যাপক নুরুল কবির, টেরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সামসুল আলম, ড. সজল রায়, মো. আলমগীর, আলহাজ মো. সাদেকুর রহমান এবং কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মো. নুর নেওয়াজসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. দিদারুল আলম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধার বিকাশে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই ও মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করতে সীতাকুণ্ড কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।