ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কর্মস্থলের পরিবেশ সুন্দর রাখতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম সাহেব । এ সময় সংগঠনের সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাহানারা বেগম, রতনসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এ সময় আশরাফুল ইসলাম সাহেব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাংলাদেশ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আরডি এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।