প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ১০টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর ১৫,২১,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,২৯,৩০ মোট ১০ টি ওয়ার্ডে ২০ টি মেশিন দ্বারা ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। এরআগে গত ১০ নভেম্বর নগরীর ০৯, ১১ ও ১২নং ওয়ার্ডে এবং ১১ নভেম্বর ১৩, ২২ ও ২০ নং ওয়ার্ডে ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে  স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল, ঝোপঝাড়সহ মশার প্রজনন স্থানে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৩০টি ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে  এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন স্যারের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একযোগে ১০টি ওয়াডর্ েএ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাসিকের পরিচ্ছন্ন বিভাগ, মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#