চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১১নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কুমিরার ২ নম্বর ওয়ার্ডের মছজিদ্দা এলাকার বাসিন্দা মাসুদ (ভোলা), তাঁর বাবার নাম জেবল আলী; আরিফ, তাঁর বাবার নাম নুর নবী এবং রিপন, তাঁর বাবার নাম একলাস মিয়া।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, রাতে স্টেশনে চুরির চেষ্টা করার সময় তিনজনকে আটক করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।