রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রীমা থানা যুবদল। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে চন্দ্রীমা থানা যুবদলের কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণের অভিযোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

চন্দ্রীমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের নেতৃত্বে এবং রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের সভাপতিত্বে মিছিলটি থানা যুবদলের কার্যালয় থেকে শুরু হয়। পরে চন্দ্রীমা থানা চত্বর, ১২ রাস্তার মোড়, ছোটবনগ্রাম স্কুল মোড় ও শালবাগান পাওয়ার হাউস মোড় প্রদক্ষিণ করে শালবাগান বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রীমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জু আহমেদ, যুগ্ম আহ্বায়ক রুমন শরিফ, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মোমিন মৃধা, শ্যামল শেখ। 

এ ছাড়া চন্দ্রীমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পিন্টু বিশ্বাস, রাসেদুল ইসলাম রাসেল।   এ সময় ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. শাহিন, সদস্য সচিব ইউসুফ আলী সনি ও যুগ্ম আহ্বায়ক  নিজাম; ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন ও যুগ্ম আহ্বায়ক শাহআলম বাবু; ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিন, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ও মো. রবিউল ইসলাম এবং ১৮ নম্বর ওয়ার্ড (উত্তর) যুবদলের আহ্বায়ক মো. মনা ও সদস্য সচিব মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব রিজভি রেজা সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌরভ সানা। মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রীমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম ও কাওসার  উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজশাহী মহানগরের সদস্য সচিব শাহিন আহমেদসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।