রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসাবে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভি। মঙ্গলবার (১০ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম-সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, এবং সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব।
এছাড়া কর্মসূচি ও আন্দোলন সম্পাদক পদে সায়মুল ইসলাম, সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক পদে ফাহিম ফয়সাল সাদিক, সাংস্কৃতিক সম্পাদক পদে অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে সানট সেন, ক্রীড়া সম্পাদক পদে রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক পদে মেহরাব শিকদার, আইন সম্পাদক পদে আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক পদে পলাশ মিয়া দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে সাদমান সামি ও হালিমাতুস সাদিয়াকে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও সার্বিক সংস্কার মূলক কাজের গতি বাড়াতেই এ কমিটি কাজ করে যাবে।