গনমানুষের গনমাধ্যম শ্লোগানে পথচলা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এনপিবি নিউজ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার ( ১০ নভেম্বর)  বেলা ১১টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এক সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এনপিবি নিউজের বগুড়া জেলা প্রতিনিধি নাজমুল হুদা নয়নের সার্বিক  ব্যবস্থাপনায় এবং দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুল হক (বাংলাদেশের খবর), ইফতেখার আহমেদ ফরহাদ (ভোরের আকাশ), বাদশা আলম(মুক্ত খরব)
জাহিদ হাসান (এনটিভি),  এনামুল হক (জনবাণী), গোলাম রব্বানী (ভোরের চেতনা), নজরুল ইসলাম জ্যাকি (গণমুক্তি), সুমন হোসেন (আগামীর সময়), সাংবাদিক  রুহুল আমিন ডন, চারু নিকেতন এর পরিচালক আমিনুল ইসলাম মাসুদ সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে এনপিবি নিউজ। আগামী দিনেও সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমটি এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।