আওয়ামী লীগের অপরাজনীতি প্রতিহতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মতিহার থানা বিএনপির অবস্থান।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপরাজনীতি ও রাজনৈতিক অপতৎপরতা প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে রাজশাহীর মতিহার থানা বিএনপি। এর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মতিহার থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও নাশকতার আশঙ্কা মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান।

কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন।