পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই নেতাকে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘঘটনায় দদুজনকে আআটক ককরেছে পপুলিশ।
আটককৃত দুই নেতা হলেন, রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রলীগের এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে বৈঠক করছেন, এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং কার্যালয় ঘেরাও করেন।
এ সময় কার্যালয়ের ভেতরে দুই ছাত্রলীগ নেতা ও হাসপাতাল পরিচালক অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
বিক্ষোভকারী শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের মদদ দিচ্ছে। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি দাবি করেন।
পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডা. শুভ সরকার ও ডা. নাহিদ রানাকে নিয়ে যায়।