রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যের সরঞ্জামসহ রানা হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্াহী ম্যাজিস্টেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।

আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্াহী ম্যাজিস্টেট নুসরাত জাহান অনন্যা।