চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনাকষা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মনাকষা ইউনিয়ন বিএনপির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী আবদুস শরীফ। অনুষ্ঠানে মনাকষা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনাকষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন, মনাকষা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম ডাবলু ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বারিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানিয়ে আবদুস শরীফকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির স্থানীয় নেতৃত্বের নিকট দাবি জানান।