গত ২০২৫ সালের ২৫ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন রাখালগাছি সাকিনস্থ ট্রলার ঘাটে সংঘটিত আল আমিন হত্যাকান্ডে বিতর্কিত তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে।
তার দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডে জড়িত না থেকেও গ্রেফতার হয়ে কারাবরণ করছে এসএম রায়হান কবির সেজান নামের যুবক এমনটাই অভিযোগ করেছেন তার পরিবার। রায়হান কবির সেজানের পরিবারের অভিযোগ ঘটনার দিন সঙ্গীদের সাথে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এসএম রায়হান কবির সেজান কোন রকম মারামারিতে জড়িত ছিলেন না,এমনকি মামলার এজাহারেও তার নামছিল না। শুধুমাত্র মোবাইল ফোনের লোকেশনের উপর নির্ভর করে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।
এসএম রায়হান কবির সেজানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অনুসন্ধান, সাক্ষীদের সাথে কথোপকথন থেকে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
মামলার তদন্ত প্রতিবেদনের সাথে লিপিবদ্ধ ৮/১০ জন সাক্ষীর বর্ণনা হলো আল আমিন কে কারা মারধর করেছে তা তারা দেখেন নি। এমনকি অত্র এলাকার সচেতন মহলের দাবি শুধুমাত্র ৩০০০ টাকা চাঁদার জন্য আল আমিন কে হত্যা করা হয়েছে এটা বিশ্বাসযোগ্য নয়। হত্যাকান্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে পুনরায় তদন্তের আবেদন জানান তারা।
আল আমিন হত্যাকান্ডের মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে (মোবাইল লোকেশন অনুযায়ী) জড়িত থাকার অভিযোগে এসএম রায়হান কবির সিজানের মত জুয়েল ফকিরকেও গ্রেফতার করে, এমনকি জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদও চালায়। তবে চুড়ান্ত প্রতিবেদনে তার নাম বাদ দেওয়া হলেও এসএম টায়হান কবির সিজানকে জড়িত দেখানো হয়েছে।উক্ত মসমলার চার্জশিট থেকে জুয়েল ফকিরকে বাদ দেওয়া রাজনৈতিক ও আর্থিক লেনদেনের কারণে হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।
আল আমিন হত্যা মামলায় কারাগারে থাকা এসএম রায়হান কবির সেজান বলেন,ঘটনার দিন বন্ধুদের সাথে রাখালগাছি এলাকায় উপস্থিত থাকলেও আমি কাউকে মারধর করিনি। সম্পুর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে ফাঁসানো হয়েছে, মামলাটি পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করলে তা স্পষ্ট হয়ে যাবে।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলামকে একাধিক গণমাধ্যম কর্মীর নাম্বার থেকে প্রায় ১০ বারের অধিক কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।