‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সমবায় সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে বর্ণাঢ়্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) দুপুরে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ়্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামের হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার পুর্বে অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।সভার প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার মো,রবিউল ইসলাম সহ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো,রবিউল ইসলাম। উপজেলা সমবায় অফিসার এ.এফ.এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা হুমায়ুন কবির লায়ন,পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম ও সমবায়ী তোজাম্মেল হক।
সভায় সফলতার উপহার হিসেবে চার জন সমবায়ীকে ক্রেস প্রদান করা হয় এবং ছয়জন সফল সমবায়ী ও উদ্যোক্তা নারীকে এক লাখ টাকা করে ৬ লাখ টাকার ঋনের চেক বিতরণ করা হয়। জাতীয় সমবায় দিবসের কর্মসুচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক,জনপ্রতিনিধি, সমাজকর্মী, সুধীজন, সাংবাদিক উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।