রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা হয়েছে। এ সময়ে পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ও মামলার আসামিসহ মোট ১৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে চুরির ঘটনায় চারটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনে ৪৯টি মামলা হয়েছে। তবে এ সময়ে খুন, খুনসহ ডাকাতি বা দস্যুতা, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা এবং সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৫৫টি।

পুলিশের হিসাবে, গ্রেপ্তার হওয়া ১৪২ জনের মধ্যে পরোয়ানামূলে ৬০ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, বিভিন্ন মামলার তদন্তাধীন আসামি ৬৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় একজন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক ও অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৫১ পিস ইয়াবা, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৯ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার ও উদ্ধার অভিযান মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।