কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। কিস্তি সুরক্ষা কর্মসূচির আওতায় প্রয়াত গ্রাহক সাইদুর রহমানের মনোনীত নমিনি ছাকেদা খাতুনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী বিলদহর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়। ওয়ালটন প্লাজা-চাঁচকৈড় শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে নমিনি ছাকেদা খাতুনের হাতে এক লাখ টাকার কিস্তি সুরক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন-০৯-এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু নাসের প্রধান, পাবনা এরিয়ার ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম, ওয়ালটন প্লাজা-চাঁচকৈড় শাখার ম্যানেজার মো. বিল্লাল হোসেন, করপোরেট ডিস্ট্রিবিউটর মো. মামুন হোসেন ও মো. সোহেল রানা।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রয়াত গ্রাহক মো. সাইদুর রহমানের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রাহকের মৃত্যুর পর তাঁর মনোনীত নমিনিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য আর্থিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

প্রয়াত গ্রাহকের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সুবিধার বিষয়টি স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে।