রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। 

অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন।