যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ৭টায় বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাঈম, সাংগঠনিক সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, শহীদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশারসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা তাঁদের বক্তব্য প্রদান করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
একইদিনে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন।
জাতীয় এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের আযোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিপ্লব ও সংহতি দিবস উৎযাপন উপলক্ষে ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ (ধুনট - শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ , বিসিবির পরিচালক ও মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বি এনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বি এনপির নেতা রফিকুল ইসলাম শাহিন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্বল, আব্দুল কাউয়ুম টগর সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভূতপূর্ব ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছর বিএনপি ও এর সমমনা দলগুলো দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করে থাকে।