রাজশাহীর মোহনপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিহা বিনতে আখতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজেম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও সংহতি এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।