সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে (আপন চাচাতো বোনের মেয়ে) ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকেটে হত্যা করার হুমকিদাতা ছানোয়ার প্রামাণিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।ছানোয়ার প্রামাণিক সাঁথিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্গত সৈয়দপুর গ্রামের ঝোমড় প্রামাণিকের ছেলে ।

মামলা সুত্রে জানা যায়, তালাকপ্রাপ্তা হওয়ার পর থেকে ভুক্তভোগী সৈয়দপুর গ্রামে তার মায়ের বাড়ীতে  থাকতো। অভিযুক্ত ছানোয়ার তার মায়ের আপন চাচাতো ভাই হয় বিভিন্ন সময় তাদের মধ্যে কথা-বার্তা হতো। বিভিন্ন সময় অভিযুক্ত ছানোয়ার তাকে কুপ্রস্তাব দিত। 

ঘটনার দিন গত ৮ আগষ্ট ওই নারী রাখতে বাহিরে গেলে তাকে জোরপুর্বক পাট খেতে নিয়ে ধর্ষণ করে ও উক্ত ঘটনা প্রকাশ করলে গলা কেটে হত্যার হুমকি প্রদান করে ধর্ষক ছানোয়ার। 

এঘটনা স্থানীয়ভাবে মিমাংসা চেষ্টায় ব্যর্থ হয়ে ৪ নভেম্বর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

মামলা দায়ের পর আসামী গ্রেফতার করে সাঁথিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী বলেন, ছানোয়ার আমার আপন চাচাতো ভাই। অথচ ঐ কুলাঙ্গার আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ধর্ষণের শিকার নারীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।