কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন একটি গোপন আড্ডায় আকস্মিক হানা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা ঘিরে চালিয়ে সফল অভিযানে ৯ জনকে গ্রেপ্তার এবং ঘটনাস্থল থেকে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়েসংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী ওই মাছের প্রজেক্টে সমবেত হয়েছেন। মূলত: রাষ্ট্রবিরোধী ও সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যেই এই রুদ্ধদ্বার বৈঠকটি চলছিল।

এ খবর পেয়ে দুপুর ২টার দিকে পুলিশের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। তবে দমে না গিয়ে পুলিশ চরম পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। দীর্ঘক্ষণ ঘেরাওয়ের পর ঘটনাস্থল থেকে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। সংবাদপড়ুন

গ্রেপ্তার ৯ জন হলেন— ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০) নাজমুল হক (২১) সাকিবুর রহমান (২১)  মো. নেজাম উদ্দিন (৩৪)  রায়হান উদ্দিন (৩০)  ইলিহাস উদ্দিন (১৯)  জসিম উদ্দিন বাবুল (৪২) রবিউল হোসেন (২৮) এবং ৯. রেজাউল করিম টিটু (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধী চক্রের বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও এ ধরনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।