চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি, ট্রেইলার ও কভার্ড ভ্যানের বেপরোয়া চলাচল এবং লাগামহীন দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। এসব ভারী যানের বেপরোয়া গতির কারণে প্রায় প্রতিদিনই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। কিন্তু বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ বা প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।
কন্টিয়ার ডিপোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি যানজট হয় ,বাঁশবাড়িয়া ইস্পাহানী, ছোট কুমিরা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় গেইটে নেমসন ডিপো, পিএইচপি গাড়ি,কেএস আর এম,কে আই ওয়াই স্টীল গাড়ি,কেডিএস লজিস্টিক, কর্ণ ফুলি স্টীল,বার আউলিয়া কে এস আর এম ও বি এস আর এম। কাশেম গেইটে বিএম ডিপো, ভাটিয়ারী পোর্ট লিং, ফৌজদারহাট বাইপাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি যানজট প্রধান কারণ ও সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রধান চিহ্নিত করাণ ফৌজদারহাট পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে,বার আউলিয়া হাইওয়ে থানা, কুমিরা পুলিশ ফাঁড়িতে মারলি দেয় গাড়ির চালক। দাঁড়িয়ে থাকা অনেক গাড়ির থেকে ট্রান্সপোর্ট এজেন্সী নামে কিছু চাঁদাবাজির অভিযোগ রয়েছে প্রতি গাড়ি থেকে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা ।
স্থানীয়দের অভিযোগ, দিন দিন এই ভারী যানগুলোর চালকদের বেপরোয়া আচরণ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সীতাকুণ্ডের রয়েল গেট এলাকায় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ভারী যানের চাপায় একসঙ্গে পাঁচজন মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটে। এছাড়া কিছুদিন আগে উত্তর বাজার হাজেরা গার্ডেনের সামনেও একইভাবে পিষে মেরে ফেলা হয় একজনকে। সর্বশেষ আজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি ভারী যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
ধারাবাহিকভাবে ঘটে চলা এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়লেও ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন—এভাবে আর কত তাজা প্রাণ ঝরলে প্রশাসন নড়েচড়ে বসবে? চালকদের এই বেপরোয়া পৈশাচিকতা থামানোর কি কেউ নেই?
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় অবিলম্বে এসব লরি, ট্রেইলার ও কভার্ড ভ্যানের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ।