স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এ নির্বাচনে ভোটারদের ক্লিন ইমেজের প্রার্থী বেছে নিতে হবে। বিএনপিবিরোধী শক্তি সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তাই স্থানীয় সরকার নির্বাচন হবে বিএনপিকে আরও শক্তিশালী করার নির্বাচন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।

প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও সাবেক পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মন্ডল।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য আজাদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, যুবদল নেতা চয়েন উদ্দিন, বিএনপি নেতা ইলিয়াস আহম্মেদ স্বপন, রকিব উদ্দিন মেম্বার, ৩ নম্বর পানানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, ছাত্রদল নেতা ইমন আহমেদ সুমন ও যুবদল নেতা আব্দুল আহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতার কথা তুলে ধরেন। এ সময় দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। দল যাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
এ ছাড়া বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামীতে দেশ পরিচালনায়বিএনপির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।