ভারতের সব রাজ্যেই লোকসভা আসন ৫০ শতাংশ বাড়বে। লোকসভার আসন বাড়ানো ও পুনর্বিন্যাসের লক্ষ্যে আর এক ধাপ এগোল কেন্দ্র। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

১. পুনর্বিন্যাস পর্বে দেশের প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়বে।

২. লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ হওয়ার পরে রাজ্যওয়াড়ি যতগুলি হবে, আগামী ২৫ বছর তা অপরিবর্তিত থাকবে।

ঘটনাচক্রে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন শুক্রবার সকালে এমন দাবি করেছিলেন। এর ফলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন মোদী সরকার নিশ্চিত করে ফেলল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হতে চলেছে। সেখানে কেন্দ্র ১৩১তম সংবিধান সংশোধনী বিল (লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত) পাস করানোর চেষ্টা করতে পারে বলে শুক্রবার সরকারি সূত্র উদ্ধৃত করে বৃহস্পিতবারই প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। সোমবার, ৩০ নভেম্বর লোকসভা এবং বুধবার, ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে। চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই বিল পাসের চেষ্টা হবে বলে শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা।