রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) ২০২৬–২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে মো. সৈকত খান অন্তু প্রধান নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া জৈষ্ঠ্য সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আরো ৫ জন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফোরামের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা ড. মোঃ শাহ্ আজম স্বাক্ষর এক বিজ্ঞপ্তিটিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে জ্যেষ্ঠ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন মো. নাবাঈদ ইসলাম, সৈয়দ রাহিমুল ইসলাম, জারীন তাসনীম ইমু, নাফিসা যারিন তাসনিম এবং চৌধুরী ইমতিয়াজ নূর রাফিন।
সংগঠনের পক্ষ থেকে জারি করা বিশেষ বিজ্ঞপ্তি (নং-০১২ আরইউডিএফ) মতে, প্রতি বছর নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠনের মধ্য দিয়ে ফোরাম গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ২০২৬–২০২৭ সালের কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ফোরামের গঠনতন্ত্র অনুসারে নবনির্বাচিতরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই সংগঠনটি যুক্তি, মুক্তচিন্তা ও সুস্থ বিতর্কের চর্চাকে এগিয়ে নিতে কাজ করে আসছে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই ধারাবাহিকতা সংগঠনটির গণতান্ত্রিক চর্চার অংশ।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।