নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মো. মোক্তার আলী ইমন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
গত ২৫ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে রাজশাহীর পবা থানার নওহাটার গরুহাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমন পুঠিয়াপাড়া গ্রামের মো. মিলন হকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর পবা থানায় বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় একটি মামলা করা হয়। ওই মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির নম্বর ১০।
গ্রেপ্তারের পর ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।