জীবিকা নির্বাহের জন্য ইসলামে উপার্জনের প্রতি গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, 'নামাজ আদায়ের পর পর তোমার জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (হালাল রিজিক) তালাশ করো'। (সুরা জুমা, আয়াত: ২৮)।
উপার্জনের ক্ষেত্রে ইসলাম সবসময় হালাল-হারামে গুরুত্ব দিতে বলেছে। কারণ, হারাম পন্থায় উপার্জন করলে বরকত নষ্ট হয়ে যায়। যার উপার্জন হারাম তার সারা জীবনই ধ্বংসের মুখে। কারণ, তার খাবার-দাবার, পোশাক সবই হারাম উপার্জনের এমনকি সন্তান-সন্ততির শরীরও হারাম খাবারে পূর্ণ। এক কথায় তার পুরো জীবন প্রতিষ্ঠিত হারামের ওপর। এমন ব্যক্তি অঢেল সম্পদ উর্পাজন করলেও বরকত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত থেকে বিতাড়িত।
কারো উপার্জনের টাকায় হারাম মিশ্রণ হয়ে গেল এবং তিনি এই টাকাতে জমি বা কিছু কিনে ফেললেন, পরবর্তীতে সমপরিমাণ টাকাও দান করলেন, এক্ষেত্রে কি তিনি হারাম থেকে দায়মুক্তি লাভ করতে পারবেন?
যেমন, একজন জানতে চেয়ে প্রশ্ন করেছেন, ক্রয়মূল্যের অর্ধেক হারাম টাকায় এবং বাকি অর্ধেক হালাল টাকায় একটি জায়গা কিনলো কেউ। এবং হালাল টাকায় বাড়ি করলো। পরবর্তীতে যদি এই জায়গার ক্রয়মূল্যের হারাম টাকার সমপরিমাণ টাকা দান করে দিতে মনস্থির করে, তাহলে বর্তমানের প্রয়োজন সাপেক্ষে কি এই হারাম টাকা জায়গা কেনার কাজে ব্যবহার করলে বাড়িভাড়া হালাল হবে?
আলেমদের মতে, যদি জমির মূল্যের একটি অংশ হারাম উপার্জনের টাকা দিয়ে পরিশোধ করা হয়ে থাকে, তবে শুধু পরবর্তীতে সমপরিমাণ টাকা দান করার নিয়ত করলেই বিষয়টি বৈধ হয়ে যায় না।
তবে যদি হারাম টাকার দায় থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে সমপরিমাণ অর্থ শরীয়তসম্মতভাবে নিষ্পত্তি (দান/ফেরত) করা হয়, তাহলে আশা করা যায় সে হারাম সম্পদের দায় থেকে মুক্ত হবে। এরপর জমি ও হালাল টাকায় নির্মিত বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া হালাল হবে, ইনশাআল্লাহ।
ইমাম ইবনু তাইমিয়্যাহ রহ. বলেন, যে ব্যক্তি হারাম সম্পদ থেকে তওবা করে এবং তা কল্যাণমূলক খাতে বের করে দেয়, তার দায়মুক্তি হয়।