আবার কি ব্যাটিং করার সুযোগ পাবেন লিটন দাম? চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট দিয়ে দলে ফিরেছেন তিনি। তবে এই টেস্টে ব্যাটিংয়ের সময় নতুন করে আজ আবারো কনুইয়ে আঘাত পেয়েছেন লিটন। যে কারণে স্কোয়াডের বাইরে থাকা জাকের আলি অনিক বদলি উইকেটকিপার হিসেবে মাঠে নেমেছেন।

লিটনের চোট নিয়ে সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম বলেন, ‘লিটনের ইঞ্জুরি আপডেট- আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো। আর সকালে আমাদের উচিৎ ছিল ইনিংস আরও বড় করা। আমি ভালো করলে এমন অবস্থা হত না।’

লিটন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন কি না লিটন? এমন প্রশ্নে সাদমান বললেন, ‘ইনশাআল্লাহ।’ পরে দলের স্পিনারদের নিয়ে সাদমান বলেন, ‘আমাদের স্পিনাররা অনেক অভিজ্ঞ। মিরাজের যে বোল্ড, তখন হয়ত বল নতুন ছিল। যে কারণে এমন হয়েছে। মিরাজ ও তাইজুল ভাই যেভাবে বল করছে। ভালোই করছে।’

‘যত লিড নেওয়া যায় তত ভালো। যেমন বোলিং হচ্ছে, দ্রুত উইকেট বুঝত পারলে, তাড়াতাড়ি অলআউট করার চেষ্টা থাকবে।’-যোগ করেন তিনি।