রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ নাজিবুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নাজিবুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাজিবুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার মাসকাটাদীঘি (বিনোদপুর বাজার) এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।