রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে মোট ৩২জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।

 অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।