রাজশাহী জেলার পবা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে নওহাটা বাজারে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় (২৬ অক্টোবর) অনুষ্ঠিত মিছিলে এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু, এনসিপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী, কাটাখালি পৌরসভা এনসিপির আহ্বায়ক মাসুদুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নবগঠিত পবা উপজেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব মুরসালিন আলী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি রাজশাহী জেলার আহ্বায়ক খালিদ হাসান মিলু, জাতীয় ছাত্রশক্তি রাজশাহী জেলার আহ্বায়ক মোতালেব হোসেনসহ পবা উপজেলা এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।