রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
পবা থানা পুলিশের একটি দল বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পবা থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় আদালত মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর তিনি পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।