রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারীসহ নানা অপরাধে  ২২ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালায় নগর পুলিশ।

অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।