রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম মানিক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার  (২৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মানিক নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোডে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।