রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত এ অভিযান চালায় থানা পুলিশ।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।