রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালায় নগর পুলিশ।

অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।