কিউইদের কাছে ৫ গোল হজম করেছে ভারত। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যর্থতার দায় শিকার করে জাতির কাছে ক্ষমা ছেয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি জসওয়ার উমর।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই বিজয় ভার্গিসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। এরপর জেসি র্যান্ডালের জোড়া গোল ভারতের বিপদ আরও বাড়িয়ে দেয়।
বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস উড ও লাচলান বেলিস একটি করে গোল করে বড় জয় নিশ্চিত করেন।
এদিকে ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জসওয়ার উমর। শ্রীলঙ্কা দলকে নিয়ে সমর্থকদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
তবে একটি হারে দলের অগ্রযাত্রা থেমে যাবে না বলেও আশ্বস্ত করেছেন ফেডারেশন সভাপতি। আগামী আট মাসের মধ্যে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী দল হিসেবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন জসওয়ার।
শ্রীলঙ্কার ফুটবলের সাম্প্রতিক উন্নতির কথাও তুলে ধরে তিনি বলেন, ‘কঠিন সময় পেরিয়ে দলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাই জয়-পরাজয় নির্বিশেষে জাতীয় দলের পাশে থাকার জন্য দেশের ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’