রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক পাকিস্তান। জবাবে খেলতে নেমে ইতিবাচক ব্যাট করছে লঙ্কানরাও। ধনঞ্জয় ডি সিলভার সেঞ্চুরি এবং কুশল-কামিন্দুর ফিফটিতে পাল্টা জবাবই দিচ্ছে সফররত শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৬ রান।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ১২ রানেই হারায় প্রথম দুই উইকেট। এরপর চাপ সামলে উঠতে উঠতে সাজঘরের পথ ধরেন আরও একজন ব্যাটার। রানের খাতা খুলতে পারেননি পাসিন্দু সুরিয়াবান্দারা। ১ রান করেন দিনেশ চান্দিমাল। আর লাহিরু উদারার ব্যাট থেকে আসে ৪২ রান। দ্বিতীয় দিনশেষে ৩ উইকেটে ১১৩ রান তুলেছিল সফরকারীরা।

চতুর্থ দিনটা যেন নিজের করে নিচ্ছেন লঙ্কানরা। প্রথম সেশন পেরিয়ে দ্বিতীয় সেশনের খেলা চলছে। এখন পর্যন্ত মাত্র একটি উইকেট হারাতে হয়েছে তাদের। চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। দুজনে গড়েন ৯০ রানের জুটি। ফিফটি পূরণের পর ৫৮ রানে থামেন কামিন্দু।

কামিন্দু ফিরলেও চাপে পড়েনি লঙ্কানরা। এবার দলনেতা কুশল মেন্ডিসকে নিয়ে পাকিস্তানি ব্যাটারদের শাসন করে যাচ্ছেন ধনঞ্জয়। এখন পর্যন্ত ১৬১ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। সেঞ্চুরি পর করেন ধনঞ্জয়। খেলছেন ১২৫ রানে। এদিকে ৭৫ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সাকিব খান।