সিলেট টেস্টের দ্বিতীয় দিনেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সাদমান। স্ট্রেচারে করে পরে মাঠ ছাড়েন তিনি। শেষমেশ নেওয়া হয়েছে হাসপাতালেও।

বিসিবি এখনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও ধারণা করা হচ্ছে চলতি টেস্টে ব্যাটিংয়ে আর নামা হচ্ছে না টাইগার এই ওপেনারের। চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তার খেলা নিয়ে শঙ্কা থাকবে।